ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জমিসহ শিবলী রুবাইয়াতের ১০ তলা ভবন জব্দের আদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আসামি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের নামে সাভারে থাকা ১৫ কাঠা জমি ও সেখানে নির্মিত দশতলা ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান সম্পত্তি জব্দের আবেদন করেছিলেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, 'শিবলী রুবাইয়াত-উল ইসলাম ভুয়া পণ্য রপ্তানি দেখিয়ে কর্তব্যে অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারও অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩ লাখ ৬১ হাজার ডলার বাংলাদেশে এনেছেন। এরপর ভুয়া বাড়িভাড়া চুক্তিনামায় দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল ইসলাম ঘুষের প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার নিয়ে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও রুপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর (২) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। সেজন্য তাঁর বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আসামি শিবলী রুবাইয়াতের পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে অর্থ পরবর্তীতে ঘর ভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং ওই অর্থ দিয়ে সম্পত্তি তৈরি করার বিষয়টি জানা যাচ্ছে। সেজন্য তাঁর স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত প্রয়োজন।'
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের অর্থপাচার মামলায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাবন্দি অবস্থায় গত ২৫ জুন আদালত তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর