ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভোটারের জবাবদিহিতাই হবে সর্বশ্রেষ্ঠ সংস্কার: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং দেশের প্রতিটি মানুষ তাদের ইচ্ছানুযায়ী যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবে। তবে তিনি সতর্ক করে বলেন, রাজনীতিতে অংশ নেওয়া ও প্রার্থী হওয়ার পাশাপাশি ভোটারদেরও জবাবদিহিতা রয়েছে। তিনি বলেন, যদি আমি একজন প্রার্থী হই এবং আমার ভোটার অন্য কোথাও টাকা বা মিথ্যা প্রলোভনে ভোট দেন, তবে আমি তাদের ছেড়ে দেব না। ভোটারের জবাবদিহিতাই হবে সর্বশ্রেষ্ঠ সংস্কার। এটাই হবে সত্যিকারের সংস্কার এবং প্রকৃত অর্থে গণতন্ত্রের পুনরাবির্ভাব।
শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর শেখেরচর মাজার বাসস্ট্যান্ডে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারে সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, দেশে একটি সুবিধাবাদি শ্রেণি অতীতে গণতন্ত্রকে বাদ দিয়ে পিআর নীতিকরণ চালু করার চেষ্টা করেছিল ওয়ান ইলেভেন-এর মাধ্যমে। এ প্রক্রিয়ার ফলশ্রুতিতে আওয়ামী লীগ একটি নব্য বাকশাল তৈরি করে একদলীয় শাসনের মাধ্যমে রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন, ভোটাধিকার ও মানুষের অন্যান্য মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন, যদি কেউ মনে করে দেশে পুনরায় স্বৈরাচার ফিরে আসবে, সেটি সম্পূর্ণ ভুল ধারণা।
ড. আবদুল মঈন খান বলেন, আমরা সারাজীবন ক্ষমতায় থাকবো না আগামীতে নতুন প্রজন্ম, শিক্ষিত ও অভিজ্ঞ তরুণরা দেশের নেতৃত্বে আসবে। যারা এখনো দায়িত্ব গ্রহণে প্রস্তুত নয়, তারা ভবিষ্যতে দেশের পরিচালনায় আসবে এমন ধারণা ভুল। এর প্রমাণ সাম্প্রতিক এক বছরে ঘটেছে।
তিনি বলেন, আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। ইতিহাসে দেখা গেছে, স্বৈরাচারীরা বারবার জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে, ১৯৬২ সালে শিক্ষার অধিকার আদায়ে, ১৯৬৯ সালে পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে এবং ১৯৭১ সালে স্বাধীনতার আন্দোলনে ছাত্ররা জীবন বাজি রেখে সংগ্রাম করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনেও একই ধারাবাহিকতায় তরুণ ও ছাত্রসমাজ জয়লাভ করেছে।
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু, এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনির হোসেন মনির প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি