ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জুলাই স্মরণে প্রতিযোগিতা; পুরস্কার ১০ লাখ টাকা
২০২৪ সালের ঐতিহাসিক জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।
মঙ্গলবার (০৮ জুলাই) স্থানীয় সরকার বিভাগের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।
তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে ঐতিহাসিক এই ঘটনার স্মরণে নানা কার্যক্রম বাস্তবায়নই প্রতিযোগিতার মূল লক্ষ্য। প্রতিটি জেলা থেকে নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।
প্রতিপাদ্য : ‘আমার চোখে জুলাই বিপ্লব’
কারা অংশ নিতে পারবে?
* ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী* স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী* যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী* এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে (দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক)
আইডিয়া জমা দেওয়ার পদ্ধতি
১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে:* আইডিয়ার শিরোনাম* বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য* বাস্তবায়ন পরিকল্পনা* আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লাখ টাকা)* প্রত্যাশিত প্রভাব* প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য
আইডিয়া জমাদানের নিয়মাবলি
জমাদানের শেষ তারিখ: ১০ জুলাই ২০২৫
জমাদানের স্থান: নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।
আইডিয়ার সম্ভাব্য কিছু উদাহরণ
* দেয়ালচিত্র* পথনাটক বা মঞ্চনাটক* প্রদর্শনী* ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান* বা যেকোনো উদ্ভাবনী ধারণা
বাস্তবায়নের প্রক্রিয়া
নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। জেলা পরিষদ বিজয়ী ব্যক্তি বা দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে এবং সমস্ত আর্থিক কার্যক্রম তাদের সরাসরি তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)