ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জাকসু নির্বাচন: প্রার্থী সংকট, শীর্ষ পদে নেই কোনো নারী
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে কেন্দ্রীয় পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও হল সংসদগুলোতে দেখা দিয়েছে তীব্র প্রার্থী সংকট। বিশেষ করে ছাত্রী হলগুলোর বেশ কয়েকটি ১৫টি পদের বিপরীতে পূর্ণাঙ্গ প্যানেলের জন্য প্রার্থীই পায়নি।
জাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে ছাত্রদের হলগুলোতে ব্যাপক সাড়া মিললেও ছাত্রী হলগুলোর চিত্র ছিল হতাশাজনক। পাঁচটি ছাত্রী হলে ১৫টি পদের কোটাও পূরণ হয়নি। এর মধ্যে ১৩ নং ছাত্রী হল ও নবাব ফয়জুন্নেসা হলে মাত্র ৬টি করে মনোনয়ন ফরম জমা পড়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, জাকসু নির্বাচনে এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠনের প্যানেলেই সহ-সভাপতি (ভিপি) বা সাধারণ সম্পাদক (জিএস) পদে কোনো নারী শিক্ষার্থীর নাম আসেনি। প্রতিটি প্যানেলেই শীর্ষ দুটি পদের জন্য পুরুষ প্রার্থীদেরই বেছে নেওয়া হয়েছে।
ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ তাদের প্যানেল ঘোষণা করলেও সেখানে ভিপি-জিএস পদে কোনো নারী নেই। অন্যদিকে, অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছাত্রদল এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি, তবে তাদের সম্ভাব্য শীর্ষ পদেও কোনো নারী প্রার্থীর নাম শোনা যায়নি। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সম্ভাব্য প্যানেলেও একই চিত্র দেখা গেছে।
নারী শিক্ষার্থীদের নেতৃত্বে আসার ক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতা, সাইবার বুলিং, পারিবারিক চাপ এবং ছাত্র সংগঠনগুলোর ব্যর্থতাকে মূল কারণ হিসেবে দেখছেন নারী প্রার্থীরা। তাদের মতে, নারীরা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখলেও রাজনৈতিক মূল্যায়নের ক্ষেত্রে তারা বরাবরই উপেক্ষিত হন। অনেক সময় তাদের শুধুমাত্র ‘শোকেসিং’ বা মিছিল-মিটিংয়ের শোভা হিসেবে ব্যবহার করা হয়, যা যোগ্য নারী নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
এদিকে, ছাত্রশিবির ও বাগছাস প্যানেল ঘোষণা করলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে এখনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল। বামপন্থী সংগঠনগুলোও জোটবদ্ধভাবে প্যানেল দেওয়ার চেষ্টা করলেও তা এখনো চূড়ান্ত হয়নি। তবে তাদের ‘সম্প্রীতির ঐক্য’ নামক একটি সম্ভাব্য প্যানেলে ১১ জন নারীসহ বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা শোনা যাচ্ছে, যা কিছুটা আশার সঞ্চার করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী