ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ভালো কাজের প্রতিযোগিতা করার আহবান সাদিক কায়েমের
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল প্রার্থীকে ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে ডাকসু নিয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এ আহবান জানান তিনি।
সাদিক বলেন, আমাদের প্রতিপক্ষরা আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। আমাদের বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে। আমরা তাদের আহবান জানাবো, আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি। মেধার প্রতিযোগিতা করি, নতুন আইডিয়া জেনারেট করি।
শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন , আচরণবিধি ভঙ্গ করার পরও নির্বাচন কমিশন একটা পক্ষকে ফেভার দিয়ে যাচ্ছে। আমরা তাদের এ ধরনের আচরণের শঙ্কিত। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমরা শঙ্কা প্রকাশ করছি।
তিনি বলেন, একটা পক্ষ 'শিক্ষার্থীরা কেন ভোট দেবে সেটা না বলে আমাদের কেন ভোট দেবে না সেটা বলে বেড়াচ্ছে।' এ ধরনের কাজে তাদের দৈন্যদশা প্রকাশ পাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)