ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে ডিএমপির সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন করা হবে: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী যে কোন রাজনৈতিক কর্মসূচিসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন।
শনিবার (২৩ আগস্ট ) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে এ অনুরোধ করেন তিনি।
ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, নির্বাচনের সময় ডিএমপির সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন করা হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে জনদূর্ভোগ এড়াতে যান চলাচলের প্রধান রাস্তায় সভা-সমাবেশ না করে বিকল্প সুবিধাজনক স্থানে আয়োজন করার আহ্বান জানান।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, রাস্তা বন্ধ থাকলে গর্ভবতী মহিলা বা মুমূর্ষু রোগী হাসপাতালে সময়মতো পৌঁছাতে পারেন না। পরীক্ষার্থীরাও কেন্দ্র সময়মতো পৌঁছাতে সমস্যার সম্মুখীন হন। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।
ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগরে সভা-সমাবেশ করার জন্য ৯১টি স্থান প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মতিঝিলে ১৫টি, তেজগাঁওয়ে ১২টি, লালবাগে ১৭টি, ওয়ারীতে ১৪টি, গুলশানে ৮টি, মিরপুরে ১১টি, উত্তরায় ১০টি এবং রমনায় ৪টি।
সভায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা নগরের প্রধান সমস্যা যানজট, মাদক বিস্তার ও কিশোর গ্যাং সম্পর্কে মতামত দেন এবং পুলিশকে সহযোগিতার প্রতিশ্রুতি জানান। তারা বলেন, ঢাকা মহানগরের নাগরিক যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতার বিষয়ে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. সরওয়ার বিপিএম-সেবা বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছে। শহরে ট্র্যাফিক ব্যবস্থাপনায় ২৫টি বিভিন্ন সংস্থা জড়িত এবং সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি উন্নত করা সম্ভব।
অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, দীর্ঘদিন পর দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিদেশি পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। তিনি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে পুলিশ বাহিনীর মানমর্যাদা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন।
সভা শেষে রাজনৈতিক নেতারা ঢাকা মহানগর পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি