ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিক্ষকদের পদোন্নতি নিয়ে যা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতিসহ গ্রেড পরিবর্তনে কাজ চলছে। তিনি বলেন, বিশেষ করে প্রধান শিক্ষকদের পদোন্নতিসহ গ্রেড পরিবর্তন যৌক্তিক মনে করে এবং এজন্য দ্রুততার সাথে কাজ চলছে।
শনিবার (২৩ আগস্ট) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে দিক-নির্দেশনামূলক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, হাওর ও চরাঞ্চলসহ প্রাকৃতিক দুর্গম জায়গায় শিক্ষকরা থাকতে চান না। তারা শহরে আসতে চান। এই বিষয়গুলি আমাদের সামাজিক এবং রাজনৈতিক সমস্যা। যে কারণে এসব এলাকায় শিক্ষক স্বল্পতা বিরাজ করছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, শিক্ষকদের বদলির তদবির উপর থেকে আসে। এটা আমাদের জন্য একটা সমস্যা। এর ফলে আমরা যা চাই সেটা করতে পারছি না। যদিও এই সমস্যাগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছি।
উপদেষ্টা বলেন, হাওর অঞ্চলের গরিব মানুষদের যখন কাজের অভাব হয়, তখন তারা পুরো পরিবার নিয়ে অন্যস্থানে চলে যায়। তাছাড়া বাল্যবিয়েসহ বিভিন্ন কারণে ঝরেপড়া শিক্ষার্থীর হার বেশি। এসব কারণে শিক্ষার্থী কমে যায়। আমরা এখন তাদের নিয়ে কাজ করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব