ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ডিপজলের বিরুদ্ধে মামলা করলেন তরুণী
বাংলা চলচ্চিত্রের খল চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন এক তরুণী।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে এ মামলা দায়ের করেন পোশাককর্মী মো. রাশিদা আক্তার। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়েছে।
রাশিদার অভিযোগে বলা হয়েছে, তিনি ডিপজলের একজন ভক্ত। গত ২ জুন কুরবানির ঈদের আগে গাবতলী হাটে গরু দেখতে গিয়ে জানতে পারেন অভিনেতা ডিপজল সেখানে এক অফিসে অবস্থান করছেন। তিনি সেখানে গিয়ে ডিপজলকে সালাম দিয়ে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। তবে ডিপজল রেগে গিয়ে তার পিএস ফয়সালকে নির্দেশ দেন রাশিদাকে বের করে দিতে।
ফয়সাল ও আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক রাশিদাকে টেনে হিঁচড়ে বের করে দেন। একপর্যায়ে ধাক্কা খেয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে প্রতিবাদ করলে তাকে মারধর এবং ভয়ভীতি দেখানো হয়। ফয়সালের হুমকির পর আরও কয়েকজন মিলে তার হাত বেঁধে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
অভিযোগ আরও জানায়, ফয়সালের নির্দেশে একজন অজ্ঞাত ব্যক্তি একটি ছোট গ্যালন এনে দেয় যা থেকে তরলের মতো কিছু তার শরীরে ঢেলে দেওয়া হয়। পরে যন্ত্রণায় কাতর রাশিদা বাসায় ফিরে যান এবং পরদিন সকালে শরীরে ফোসকা ও জ্বালাপোড়া দেখতে পান। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং কিছুটা সুস্থ হওয়ার পর আদালতের শরণাপন্ন হন।
মামলায় ডিপজল ও তার সহযোগী ফয়সালসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু