ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্কারোপ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। বিষয়টি নিয়ে ট্রাম্প সরাসরি একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে।
চিঠিতে ট্রাম্প লিখেছেন, “বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কাটিয়ে উঠতে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। যদিও শুল্কহার আরও বাড়ানো যৌক্তিক হতো আপাতত ৩৫ শতাংশ হারই নির্ধারণ করা হয়েছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাংলাদেশ পাল্টা কোনো শুল্ক আরোপ করে তাহলে যুক্তরাষ্ট্র তা প্রতিউত্তরে আরও বাড়তি শুল্ক আরোপ করবে। ট্রাম্প আরও দাবি করেন এই ঘাটতি শুধু অর্থনৈতিক নয়, এটি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।
চিঠিতে একটি বিকল্প প্রস্তাবও দেন তিনি। বলেন, “বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন স্থাপন করে তাহলে তাদের পণ্যের ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না।”
কূটনৈতিক সূত্র জানায়, এর আগেও চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল বাংলাদেশি পণ্যের ওপর যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। তবে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে সেই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয় যার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। তার ঠিক আগেই নতুন করে ৩৫ শতাংশ শুল্কের ঘোষণা এলো।
এ বিষয়ে এখনো ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে অর্থনীতিবিদ ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বিশেষ করে তৈরি পোশাক শিল্পে একটি বড় আঘাত হয়ে দেখা দিতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার। ২০২৪ অর্থবছরে বাংলাদেশ প্রায় ১০ বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছিল যার ৮৫ শতাংশই ছিল তৈরি পোশাক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি