ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বড় দুঃসংবাদ পেল প্রাথমিকের শিক্ষার্থীরা
চলতি জুলাই মাসেই দেশের ৮ বিভাগের ১৫০ উপজেলার ৩১ লাখেরও বেশি প্রাথমিক শিক্ষার্থী দুপুরের খাবার পাবে—এমন আশায় ছিল সবাই। তবে দুঃখজনকভাবে নির্ধারিত সময়ে টেন্ডার প্রক্রিয়া শুরু করতে না পারায় পিছিয়ে যাচ্ছে ‘মিড ডে মিল’ প্রকল্পের কার্যক্রম।
নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি চালু হবে আগামী সেপ্টেম্বর থেকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
ডিপিই সূত্র জানায়, ৬২ জেলার অন্তর্ভুক্ত ১৫০ উপজেলায় অবস্থিত ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী প্রথম পর্যায়ে এই সুবিধা পাবে।
প্রকল্পটি চলবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত, সফল বাস্তবায়ন হলে ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব হারুন অর রশীদ বলেন, “প্রক্রিয়াটি প্রায় শেষের দিকে। আমরা আশা করছি সেপ্টেম্বরে শিক্ষার্থীদের হাতে খাবার পৌঁছে দিতে পারব। অক্টোবরে টেন্ডার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।”
তিনি আরও জানান, খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রকল্পের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ৫ হাজার ৪৫২ কোটি টাকা। এর মধ্যে ৯৭ শতাংশ ব্যয় করা হবে খাবার সরবরাহে। এক্ষেত্রে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ থাকবে ২ হাজার ১৬৪ কোটি টাকারও বেশি।
কোন দিন কী খাবার থাকবে?
সপ্তাহে ৫ দিন শিক্ষার্থীদের দেয়া হবে পুষ্টিকর খাবার। এতে থাকবে:
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার: বনরুটি (১২০ গ্রাম) + সিদ্ধ ডিম (৬০ গ্রাম)
সোমবার: বনরুটি + ইউএইচটি দুধ (২০০ মিলি)
বুধবার: ফরটিফাইড বিস্কুট (৭৫ গ্রাম) + মৌসুমি ফল/কলা (১০০ গ্রাম)
মনিটরিং ও প্রশিক্ষণের ব্যবস্থা
প্রকল্পের কার্যক্রম তদারকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠন করা হয়েছে স্কুল ফিডিং মনিটরিং কমিটি। এছাড়া ১৯২টি ব্যাচে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রায় ১৯ হাজার ৭১৯ জন শিক্ষক ও কর্মকর্তা প্রশিক্ষণ পাবেন।
প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে তা হবে দেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)