ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন বা ট্রান্সফারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, চলতি আগস্ট মাসের ৩১ তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হকের স্বাক্ষরিত চিঠিতে এ সংক্রান্ত বিস্তারিত জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের মাদ্রাসায় অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে নানা কারণে অনেক শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করে। যেমন—অষ্টম শ্রেণি শেষে নবম শ্রেণিতে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অথবা টিসি নিয়ে অন্য স্কুল-কলেজে স্থানান্তর। এসব ক্ষেত্রে শিক্ষার্থীর উপবৃত্তি সংক্রান্ত তথ্য ‘এইচএসপি-এমআইএস’ সফটওয়্যারে সঠিকভাবে হালনাগাদ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা hsp.pmeat.gov.bd/HSP-MIS/login লিংকে প্রবেশ করে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করবেন। এরপর ‘উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী’ মেন্যু থেকে ‘শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন’ অপশন নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। সঠিকভাবে বদলি করা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে ট্রান্সফার সম্পন্ন করতে হবে।
লগইন প্রক্রিয়ার নিয়মও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এখন থেকে লগইন করার সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে, যা ব্যবহার করে প্রবেশ করতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে বা মেয়াদ শেষ হলে লগইন পেজের ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি করা যাবে।
যদি পাঁচবারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন চেষ্টা করা হয় তাহলে ব্যবহারকারীর আইডি এক ঘণ্টার জন্য লক হবে। একইভাবে পাঁচবারের বেশি ভুল ওটিপি দিলে ইউজার স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং পুনরায় লগইন করা সম্ভব হবে না।
চিঠি সারাদেশের উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে এবং নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক