ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ডাকসুর প্যানেল ঘোষণার সময় জানাল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল নিয়ে চলা অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে তাদের ডাকসু ও হল সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে সংগঠনটি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রদল দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে আজ অপরাজেয় বাংলার পাদদেশে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা একদিন বাড়িয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় শেষ হয়। শেষ দিন পর্যন্তও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। তবে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠন ইতোমধ্যে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি