ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল বুধবার
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপের অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ধাপে সারাদেশে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদরাসায় ভর্তির জন্য আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে আগামীকাল বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় প্রথম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং একাদশ ভর্তি সংক্রান্ত কমিটি মঙ্গলবার (১৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ করা হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা মোট ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন শিক্ষার্থীর মধ্যে কারিগরি বোর্ড বাদে পাস করেছেন ১২ লাখ ৩ হাজার ৮০৭ জন। সেই হিসাবে, এসএসসি ও দাখিল পাস করা সত্ত্বেও প্রথম ধাপে ১ লাখ ৩০ হাজার ৪৭১ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেননি।
ভর্তি সংশ্লিষ্টরা বলছেন, কিছু শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেন না এবং অনেকে পছন্দক্রম ও ফলাফলের গরমিলের কারণে প্রথম তালিকায় সুযোগ পান না। তাদের জন্য দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
বুধবার রাত ৮টায় একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। ফলাফলে মনোনীত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। কোনো শিক্ষার্থী নির্বাচিত কলেজে ভর্তি হতে না চাইলে তাকে নিশ্চায়ন না করে পরবর্তী ধাপে পুনরায় আবেদনের জন্য অপেক্ষা করতে হবে। তবে, যারা ভর্তি নিশ্চায়ন করবেন, তারা পরবর্তীতে স্বয়ংক্রিয় মাইগ্রেশনের সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?