ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১২ বছরেও জাতীয়করণ হয়নি, ফের আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা
ঘোষণার ১২ বছর পার হলেও দেশের প্রায় পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো জাতীয়করণের বাইরে রয়ে গেছে। এ অবস্থায় ‘এক দফা, এক দাবি—জাতীয়করণ চাই’ স্লোগান তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি সরকার সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। এরপর ধাপে ধাপে অনেক বিদ্যালয় জাতীয়করণের আওতায় এলেও ২০১৯ সালের ২৫ মে’র আগে প্রতিষ্ঠিত প্রায় পাঁচ হাজার বিদ্যালয় এখনও বাদ পড়ে আছে।
সমিতির মহাসচিব মো. ফিরোজ উদ্দিন অভিযোগ করে বলেন, জাতীয়করণের জন্য কনসালটেশন কমিটি সুপারিশ করলেও তা কার্যকর হয়নি। এতে হাজারো শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন।
যুগ্ম সচিব সুমন কুমার চাকি বলেন, ২০১৮ সাল থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত ২৬ জুলাই আবারও জাতীয়করণের সুপারিশ করা হয়েছে। তবু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।
সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ শিকদার মানববন্ধনে বলেন, “আমরা বৈষম্য চাই না। সরকারি বা বেসরকারি—সব প্রাথমিক বিদ্যালয়কেই জাতীয়করণের আওতায় আনতে হবে। একই দেশে দুটি নীতি চলতে পারে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?