ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টানা বৃষ্টিপাতে ভয়াবহ ধস, মৃ-তের সংখ্যা বেড়ে ৬৩
হিমাচল প্রদেশে টানা ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। রাজ্যের বিভিন্ন পার্বত্য অঞ্চলে ধসে পড়েছে অসংখ্য পাহাড়ি গ্রাম, সৃষ্টি হয়েছে তীব্র বন্যা পরিস্থিতি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে, নিখোঁজ রয়েছে আরও অনেকে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মান্ডি, যেখানে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের এবং নিখোঁজ রয়েছে ৪০ জনের বেশি। এছাড়াও কাংড়ায় ১৩ জন, চম্বায় ৬ জন, শিমলায় ৫ জনসহ বিলাসপুর, হামিরপুর, কিন্নর, কুল্লু, লাহৌল-স্পিতি, সিরমোর, সোলান ও উনা জেলাতেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
ভারী বৃষ্টির প্রভাবে রাজ্যজুড়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন এবং ধসে পড়েছে শতাধিক বাড়ি। নদীর স্রোতে ভেসে গেছে অন্তত ১৪টি সেতু, ফলে রাজ্যের বহু অংশে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্ধ হয়ে গেছে ৫০০-রও বেশি সড়ক। আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) হিমাচলের মন্ডীসহ পার্বত্য জেলাগুলোতে আগামী ৭ জুলাই পর্যন্ত ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, গুজরাট, হিমাচল, উত্তরাখণ্ড ও ছত্তিশগড়সহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) মোতায়েন করা হয়েছে।
হিমাচল সরকারের বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন বর্তমানে উদ্ধার, ত্রাণ ও পুনর্গঠনের কাজে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও এনডিআরএফ যৌথভাবে দুর্গত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস