ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতে শব্দদূষণ রোধে ১,৫০০ মসজিদে মাইক বন্ধ
ভারতের পুলিশ প্রশাসন মুম্বাইয়ের ১,৫০০ মসজিদের মাইক সরিয়ে নিয়েছে। বুধবার (২ জুলাই) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মহারাষ্ট্র রাজ্য সরকারের নির্দেশে মুম্বাইয়ের প্রায় ১,৫০০ মসজিদ-সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার অপসারণ করেছে মুম্বাই পুলিশ।
এ প্রসঙ্গে পুলিশ কমিশনার দেবিন ভারতী জানিয়েছেন, সব ধর্মের উপাসনালয়ে স্থাপিত লাউডস্পিকারের বিরুদ্ধে সমভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শহরের ধর্মীয় স্থানগুলোকে লাউডস্পিকারমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, মুম্বাই ও আশপাশের এলাকায় শত শত উপাসনালয় থেকে লাউডস্পিকার সরিয়ে নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বহুবার আলোচনা করা হয়েছে।
কমিশনার ভারতী আরও স্পষ্ট করে বলেন, যেসব স্থানে লাউডস্পিকার সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে নতুন করে তা স্থাপন করা যাবে না। তবে ধর্মীয় উৎসবের সময় নির্দিষ্ট আবেদন এবং শব্দ দূষণ আইনের আওতায় অস্থায়ীভাবে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে।
এদিকে স্থানীয় মুসলিমদের অভিযোগ, উগ্র হিন্দুত্ববাদীদের চাপ এবং রাজনৈতিক প্রভাবের কারণে মুম্বাই জুড়ে মসজিদগুলো থেকে লাউডস্পিকার অপসারণ করা হচ্ছে। তবে মুম্বাই পুলিশ দাবি করেছে, তারা শুধুমাত্র সরকার ও আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করছে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল