ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজা সিটিতে ইসরায়ালের হামলা, বাস্তুচ্যুত লাখো মানুষ
গাজা সিটি দখলের পরিকল্পনার অংশ হিসেবে সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরাইল। টানা কয়েকদিন ধরে চলা বিমান ও স্থল হামলায় দক্ষিণাঞ্চলের জেইতুনসহ বিভিন্ন এলাকায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরাইলি বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে জেইতুন এলাকা থেকে হাজার হাজার ফিলিস্তিনি পালিয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবারের হামলায় কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে অনাহারে আরও ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেইতুনে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষের বেশিরভাগই খাবার ও পানির তীব্র সংকটে রয়েছেন।
পৌরসভার মুখপাত্র জানান, টানা ছয়দিনের বোমাবর্ষণ ও গোলাগুলিতে গাজা সিটির ৮০ শতাংশ অবকাঠামো ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে।জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ১৯ লাখ বাসিন্দার মধ্যে ৯০ শতাংশই এখন বাস্তুচ্যুত।
ইসরাইল সরকার এখনো গাজা সিটি দখলের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা না করলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৭ অক্টোবর থেকে পুরো গাজা সিটিকে নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলছেন। ইতোমধ্যে যুদ্ধ মন্ত্রিসভা গাজা সিটি দখল এবং জনগণকে দক্ষিণাঞ্চলে স্থানান্তরের পরিকল্পনা অনুমোদন করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজা দখলের এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে, ইসরাইলজুড়ে যুদ্ধবিরতির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং শান্তিচুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
এমন সংকটে ইসরাইল জানায়, তারা আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে গৃহহীনদের জন্য আবার গাজায় তাঁবু আনার অনুমতি দেবে, যদিও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অনিশ্চয়তা ও দুর্ভোগ থামছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক