ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর স্থগিত, বাণিজ্য আলোচনায় অচলাবস্থা
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। আগস্টের দ্বিতীয়ার্ধে ওয়াশিংটন থেকে আলোচনায় অংশ নিতে আসার কথা ছিল মার্কিন প্রতিনিধিদলের, কিন্তু সেটি আপাতত স্থগিত করা হয়েছে। এই তথ্য ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র সফরের পর শুরু হওয়া এই আলোচনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে এমন সময়, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। তবে বাকি ২৫ শতাংশ শুল্ক কার্যকর করার বিষয়টি ‘ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল’ বলে জানা গেছে।
আলোচনার অচলাবস্থার মূল কারণ ভারতের দীর্ঘদিনের অবস্থান—প্রতিটি বাণিজ্য চুক্তিতে কৃষকদের স্বার্থ সুরক্ষা করা। ট্রাম্প প্রশাসন ভারতের কৃষিপণ্যের বাজারে প্রবেশাধিকার পেতে চায়। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখনও কোনো সমাধান হয়নি।
১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে মোদি ঘোষণা দেন, কৃষক, জেলে ও গবাদিপশুপালকদের স্বার্থে ভারত কোনো আপস করবে না। এর আগে ৭ আগস্ট ট্রাম্পের ঘোষিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের পরও মোদি জানিয়েছেন, প্রয়োজনে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হলেও তিনি আপস করবেন না।
এছাড়া, ভূরাজনৈতিক কারণও রয়েছে। ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচ্চপর্যায়ের বৈঠকেও ইউক্রেন যুদ্ধবিরতিতে বিশেষ অগ্রগতি হয়নি। যদিও আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প বলেছেন, ‘কিছু অগ্রগতি হয়েছে’।
এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, আলোচনায় অগ্রগতি না হলে রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের কারণে ভারতের ওপর ‘দ্বিতীয় দফা শুল্ক’ আরোপিত হতে পারে। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা আশা করেছিলাম পুতিন আরও গঠনমূলকভাবে আলোচনায় বসবেন। তবে পরিস্থিতি যদি ভালো না হয়, ভারতের ওপর নিষেধাজ্ঞা বা শুল্ক বাড়তে পারে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)