ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলজুড়ে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী। প্রধান প্রধান সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ায় তেল আবিব ও জেরুজালেমসহ বিভিন্ন শহরে অচলাবস্থা তৈরি হয়েছে।
জিম্মিদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই তাদের স্বজনদের মুক্তির জন্য সরকারের ওপর চাপ দিয়ে আসছে, প্রয়োজনে যুদ্ধ বন্ধের দাবিও জানাচ্ছে তারা। কিন্তু সেই দাবি উপেক্ষা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা গাজা সিটিতে অভিযান জোরদারের পরিকল্পনা গ্রহণ করলে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদেই রোববার (১৭ আগস্ট) দেশব্যাপী এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সড়ক অবরোধ এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার সকাল থেকে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে। বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকেই আটক করা হয়েছে ১১ জনকে। পুলিশ জানিয়েছে, বেশিরভাগ সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হলেও জেরুজালেমগামী ‘রুট ১৬’-এর মতো গুরুত্বপূর্ণ মহাসড়ক এখনো অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।
এই গণবিক্ষোভের প্রতি সংহতি জানিয়েছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি জেরুজালেমের জিম্মি স্কয়ারে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। লাপিদ বলেন, "জিম্মিরা কোনো বন্ধকী জিনিস নয় যে, তাদের পরিত্যাগ করে সরকার যুদ্ধ চালিয়ে যাবে।" তিনি অবিলম্বে জিম্মিদের গাজা থেকে মুক্ত করে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ