ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, বড় সংঘাতের শঙ্কা
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হলেও অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘাতের শঙ্কা এখনও কাটেনি। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক সমঝোতা স্থগিত থাকায় সামরিক উত্তেজনা যেকোনো সময় আবারও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে ইরান সম্ভাব্য ইসরায়েলি হামলা প্রতিরোধে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকে ইরান পারমাণবিক আলোচনায় অনমনীয় অবস্থান বজায় রেখেছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা বন্ধ করারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি জানান, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছে। তবে একই সময়ে হামলা বন্ধ হবে কি না সে বিষয়ে ওয়াশিংটন কোনো পরিষ্কার বার্তা দেয়নি।
এদিকে ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি মেহের নিউজকে বলেন, “জায়নিস্ট ভূখণ্ড কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। তারা যদি আগ্রাসন চালায় ইরানও কঠোর জবাব দিতে প্রস্তুত।” অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কার্যক্রম প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, “তারা ভাবেনি আমরা এমনভাবে আঘাত করতে পারি।”
তবে জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেন, ক্ষয়ক্ষতি গুরুতর হলেও ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়নি। ইরান এখনও দাবি করছে তারা সামরিক উদ্দেশ্যে নয় বরং শান্তিপূর্ণ প্রয়োজনে পরমাণু প্রকল্প চালাচ্ছে। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েই চলেছে।
সাম্প্রতিক ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এই সমঝোতার স্থায়িত্ব নিয়ে সংশয় রয়ে গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পকে 'আল্লাহর শত্রু' বলে আখ্যা দিয়েছেন। আর দেশটির নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্য আলি শামখানি জানিয়েছেন, “ইরানের পরমাণু অবকাঠামো ধ্বংস হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি আমাদের জানা আছে। এখন আমাদের প্রতিরক্ষা জোরদার করাই জরুরি।”
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ