ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান তিনটি বিষয়ের ওপর নির্ভর করছে
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান তিনটি মূল বিষয়ের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ।
রোববার (২৯ জুন) বেলারুশের রাষ্ট্রীয় চ্যানেল ‘বেলারুশ ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা মূলত কিয়েভের অবস্থান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কার্যকারিতা এবং যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করছে। খবর: রয়টার্স।
পেসকোভ বলেন, “শান্তি অনেকটাই নির্ভর করছে ইউক্রেনের শাসকদের মনোভাব ও অবস্থানের ওপর। পাশাপাশি ওয়াশিংটনের ভূমিকা এবং যুদ্ধক্ষেত্রে চলমান বাস্তবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তবে তিনি কিয়েভ বা ওয়াশিংটনের কাছে মস্কোর সুনির্দিষ্ট কোনো প্রত্যাশা প্রকাশ করেননি।
রাশিয়া আগে থেকেই বলে আসছে, ইউক্রেনকে দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে এবং পশ্চিমা সামরিক সহায়তা পরিত্যাগ করতে হবে—তবেই যুদ্ধবিরতি সম্ভব।
এ পর্যন্ত যুদ্ধ বন্ধে একাধিক বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। সর্বশেষ গত ১৬ মে ও ২ জুন ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন সরাসরি বৈঠকে বসে। ওই আলোচনায় বন্দি বিনিময় এবং নিহত সেনাদের মরদেহ ফেরতের বিষয়ে কিছু অগ্রগতি হলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনো সুরাহা হয়নি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ২ জুনের বৈঠকে উভয় পক্ষের প্রস্তাব ছিল একেবারে বিপরীতমুখী, ফলে সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকেই যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। সাংবাদিকদের তিনি সম্প্রতি বলেন, “আমার বিশ্বাস, একটি সমাধান আসন্ন।” তবে তার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় গেলে ‘একদিনেই’ যুদ্ধ শেষ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ