ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এইচএসসি দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজার, বহিষ্কার ৪২
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে ২২ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষার সময় নিয়মভঙ্গের কারণে ৪১ শিক্ষার্থী ও ১ শিক্ষকসহ মোট ৪২ জনকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৯ জুন) সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা বোর্ডগুলো থেকে পাওয়া পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদন ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আজ সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৫১ হাজার, যাদের মধ্যে ১০ লাখ ৯৭ হাজার ৮৭৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ, অনুপস্থিতির হার প্রায় দুই শতাংশের কাছাকাছি। ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে, যেখানে উপস্থিতির হার ভালো হলেও ৩,৬৫৫ জন অনুপস্থিত ছিল এবং ৮ জনকে বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা বোর্ডে অনুপস্থিতির হার তুলনামূলকভাবে বেশি ছিল, প্রায় ২.৯৯ শতাংশ। এ বোর্ডে মোট ৮৬ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থী ছিল, যার মধ্যে ২,৬৮২ জন অনুপস্থিত এবং ২ জনকে বহিষ্কার করা হয়েছে। দিনাজপুর, রাজশাহী, সিলেট ও কুমিল্লা বোর্ডেও অনুপস্থিতির সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তবে চট্টগ্রাম ও যশোর বোর্ডে অনুপস্থিতির হার কম ছিল। ময়মনসিংহ বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষার্থী এবং ১ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বোর্ডে মোট ৮৩ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী ছিল, যাদের মধ্যে ৭৯ হাজার ২৯২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ৪ হাজার ৪৯১ জন অনুপস্থিত ছিলেন। এখানে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ১ লাখ ১৮ হাজার ৫২ জন অংশ নিয়েছেন, অনুপস্থিত ছিলেন ২ হাজার ২ জন এবং ৮ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?