ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টেস্টে কে ধরবেন বাংলাদেশের হাল? শোনা যাচ্ছে যার নাম
নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পর এ বিষয়ে প্রশ্ন করা হলেও তা কৌশলে এড়িয়ে গিয়েছিলেন তিনি।
তবে দ্বিতীয় টেস্টে দলের করুণ পারফরম্যান্সের পর আর রাখঢাক করেননি। কলম্বো টেস্ট শেষে সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে হঠাৎ করেই জানান, তিনি একটি ঘোষণা দিতে চান। এরপরই স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি আর টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন না।
শান্তর পদত্যাগের পর এখন প্রশ্ন উঠেছে কে হবেন টেস্ট দলের পরবর্তী অধিনায়ক। এর আগে টি-টোয়েন্টিতে শান্তর জায়গায় দায়িত্ব পান লিটন দাস। আর ওয়ানডেতে নেতৃত্ব তুলে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজের হাতে।
এবার গুঞ্জন উঠেছে টেস্ট দলের নেতৃত্বও মিরাজের কাঁধেই তুলে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারও মনে করেন মিরাজই হচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক। তার ভাষায়, "শান্ত ভালো করছিল টেস্টে। এখন যেহেতু ছেড়ে দিয়েছে তাহলে ব্যাটিংয়ে আরো মনোযোগ বাড়াতে পারবে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজই এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে, তবে মিরাজই এগিয়ে মনে হয় আমার কাছে। মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট ক্যাপাবল।"
এর আগে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে কারণ হিসেবে শান্ত বলেন, "এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল