ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার : জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ
মালয়েশিয়ায় জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল।
তিনি জানান, গত ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর প্রদেশে চালানো তিনটি পৃথক অভিযানে এই বাংলাদেশিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শ প্রচার, উগ্রবাদ ছড়ানো এবং সন্ত্রাসী তৎপরতায় অর্থ জোগাড়ের অভিযোগ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই গোষ্ঠী নিজেদের সম্প্রদায়ের মধ্যে চরমপন্থা ছড়িয়ে দিচ্ছিল এবং নিজ দেশে সরকার উৎখাতের লক্ষ্যে একটি সেল গঠন করেছিল।” তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মালয়েশিয়াকে কোনোভাবেই জঙ্গি তৎপরতার ঘাঁটি বা ট্রানজিট হাবে পরিণত হতে দেওয়া হবে না।
তিনি স্পষ্টভাবে জানান, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকিকে কঠোরভাবে দমন করা হবে এবং বিদেশি চরমপন্থীদের মালয়েশিয়ায় আশ্রয় নিতে দেওয়া হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত