ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
খোঁজ মিলছে না আয়াতুল্লাহ খামেনির!
ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধ শেষ হলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জনসমক্ষে অনুপস্থিতি দেশটির জনগণের মাঝে উদ্বেগ বাড়িয়েছে। যুদ্ধ চলাকালীন সময়েই খামেনিকে একটি বাংকারে সরিয়ে নেওয়া হয় বলে খবর পাওয়া যায়। কিন্তু এরপর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও খামেনির কোনো উপস্থিতি বা বক্তব্য প্রকাশ্যে আসেনি। এমনকি মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবির্তি হলেও তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
১৩ জুন যুদ্ধ শুরুর পরই খামেনিকে আত্মগোপনে নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ধারণা করা হচ্ছে, ইসরায়েল এখনও তাকে টার্গেট করতে পারে এই আশঙ্কাতেই হয়তো তিনি এখনো গোপন আশ্রয়ে আছেন। তবে তার বর্তমান অবস্থা কিংবা তিনি এখনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত তদারকি করছেন কি না সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
খামেনির অনুপস্থিতি এবং তার নীরবতা ইরানে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। রক্ষণশীল ও মধ্যপন্থী রাজনৈতিক শক্তির মধ্যে ভবিষ্যৎ নীতিনির্ধারণ নিয়ে মতবিরোধ ও ক্ষমতার দ্বন্দ্ব তীব্র হচ্ছে।
খামেনির অফিসের সহকারী মেহদি ফাজায়েলি এক সাক্ষাৎকারে বলেন, “সর্বোচ্চ নেতার সুরক্ষায় নিয়োজিতরা দায়িত্ব পালন করছেন। আমাদের সবার উচিত তার সুস্থতা ও নিরাপত্তার জন্য প্রার্থনা করা।”
প্রসঙ্গত খামেনি তার মৃত্যুর পর যেন দ্রুত ও শৃঙ্খলাবদ্ধভাবে ক্ষমতা হস্তান্তর হয় তা নিশ্চিত করতে আগে থেকেই তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)