ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের, ২২০ রানে নেই ৮ উইকেট
গল টেস্টের প্রথম দিনে আত্মবিশ্বাসী শুরু করলেও কলম্বো টেস্টে এসে একেবারেই ভিন্ন চিত্র বাংলাদেশের। প্রথম ইনিংসে মাত্র ২২০ রান তুলতেই হারিয়ে বসেছে ৮ উইকেট। যেখানে গল টেস্টের প্রথম দিনে শান্ত-মুশফিক জুটির দৃঢ়তায় দিনটি নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ, সেখানে কলম্বোতে একের পর এক আত্মবিলয়ে ধুঁকেছে টাইগাররা।
বৃষ্টির কারণে দিনের খেলা সীমিত ছিল ৭১ ওভারে। কলম্বোর পিচে যেখানে প্রথম ইনিংসে গড় রান প্রায় ৩২৫, সেখানে বাংলাদেশের ২২০ রানের সংগ্রহ অনেকটাই হতাশাজনক।
আরেকটি হতাশার জায়গা হলো এনামুল হক বিজয়ের ধারাবাহিক ব্যর্থতা। গল টেস্টের মতো এখানেও প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি তিনি।
চা-বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ১৪৪। তবে শেষ সেশনে আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি।
অভিষিক্ত বাঁহাতি স্পিনার সোনাল দিনুশা বিরতির আগে লিটন দাসকে আউট করেন। পরে তার বলেই মিড উইকেটে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম, যিনি গল টেস্টে করেছিলেন সেঞ্চুরি। এবার তার ব্যাটে আসে ৭৫ বলে ৩৫ রান।
এরপর মেহেদী হাসান মিরাজ (৩১) বিশ্ব ফার্নান্দোর বলে বিদায় নেন, ভাঙে নাঈম হাসানের সঙ্গে ৩৭ রানের জুটি। নাঈমও (২৫) পরে বোল্ড হন আসিথা ফার্নান্দোর বলে।
লঙ্কান বোলারদের মধ্যে সোনাল দিনুশা, বিশ্ব ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো পেয়েছেন দুটি করে উইকেট। থারিন্দু ও ধনাঞ্জয়া নিয়েছেন একটি করে।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবেন তাইজুল ইসলাম (৯ রান) ও এবাদত হোসেন (৫ রান)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি