ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
প্রেমিকার সঙ্গে কোহলির ছবি নিয়ে নেট দুনিয়া তোলপাড়
ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার দাম্পত্য জীবন বলিউড ও ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল উদাহরণ। ২০১৭ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। সম্পর্কের শুরু থেকেই পরস্পরের প্রতি সম্মান ও ভালোবাসা দেখিয়ে চলেছেন তারা। সংসারে তাদের দুই সন্তান—ভামিকা ও আকায়। মাঠের বাইরে বিরাট পুরো সময়টাই কাটান পরিবারের সঙ্গে।
তবে আনুষ্কার আগে বিরাট কোহলির ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছিল। বিশেষ করে বলিউডে অভিনয় করা ব্রাজিলিয়ান মডেল ইসাবেলা লেইতের সঙ্গে তার প্রেমের খবর একসময় আলোচনার কেন্দ্রে ছিল। সেই সম্পর্ক নিয়ে সম্প্রতি পুরোনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা আবারও ইসাবেলা-বিরাটের অতীত প্রেম নিয়ে কৌতূহল জাগিয়েছে।
ইসাবেলা লেইতে মডেলিংয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। কাজ করেছেন ‘তালাশ’ ছবিতে আমির খান ও কারিনা কাপুরের সঙ্গে। ল্যাকমে-সহ একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।
২০১২ সালে বিজ্ঞাপন শুটিংয়ের সময় বিরাট কোহলির সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকেই শুরু হয় ঘনিষ্ঠতা, যা পরিণত হয় প্রেমে। প্রায় দুই বছর ধরে তারা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন।
২০১৪ সালে এক সাক্ষাৎকারে ইসাবেলা স্বীকার করেন, “ভারতে আসার পর বিরাটই ছিল আমার প্রথম বন্ধু। আমরা প্রায় দুই বছর একসঙ্গে ছিলাম, কিন্তু সেটা কখনোই প্রকাশ্যে আনিনি।” পরে তার সঙ্গে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নামও জড়ালেও, তাকে কেবল বন্ধু হিসেবেই উল্লেখ করেন ইসাবেলা।
২০২০ সাল পর্যন্ত বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কয়েকটি ছবিতে অভিনয়ের পর ইসাবেলা এখন বিনোদনজগৎ থেকে দূরে। বর্তমানে তিনি কাতারের দোহায় বসবাস করছেন এবং দুই মেয়েকে নিয়ে গড়ে তুলেছেন নিজের পরিবার। মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবনের ঝলক শেয়ার করলেও, মূলধারার মিডিয়া থেকে বেশ দূরেই আছেন তিনি।
এই পুরোনো প্রেমের গল্প আবারও আলোচনায় আসায় নেটদুনিয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এসব ছাপিয়ে বিরাট-আনুষ্কার স্থায়ী সম্পর্কই আজ আলোচনার মূল কেন্দ্রে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে