ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
দেশে এখনো দুটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল তৈরি করে।
বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নের লক্ষ্যে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মাদক পাচারের উৎস হিসেবে বাংলাদেশ মূলত দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানারের মুখোমুখি। তার ভাষায়, বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যেই ভারত ফেনসিডিল উৎপাদন করে, আর সবচেয়ে বেশি ইয়াবা আসে মিয়ানমার সীমান্ত দিয়ে।
তিনি আরও বলেন, দেশে এখনো দুটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে দুর্নীতি ও মাদক। এই দুই সমস্যা দমনে সরকার বিভিন্ন দিক থেকে উদ্যোগ নিয়েছে।
উপদেষ্টা জানান, ভারত ও মিয়ানমার থেকে মাদক আসা বন্ধ করতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও আগের চেয়ে জোরদার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)