ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইপ্সিতা হ-ত্যা নিয়ে ছাত্রদলের বিবৃতি; অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি
লক্ষ্মীপুর সংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজের চার দিন পর ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেত্রী সুকর্ণা আক্তার ইপ্সিতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ সোমবার (২৩ জুন) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
এতে বলা হয়, 'গত ১৭ই জুন লঞ্চযোগে ঢাকায় যাওয়ার পথে ইন্সিতা লঞ্চের তৃতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিল। অভিযোগ আছে, ইপ্সিতা লঞ্চে ধর্ষণের শিকার হয়েছে। ইতোপূর্বে জুলাই যোদ্ধা ইপ্সিতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত ফ্যাসিস্টের পদলেহীরা সরাসরি হুমকি প্রদান করেছে।'
বিবৃতিতে আরও বলা হয়, 'ইপ্সিতার মৃত্যুর পরেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উল্লাস লক্ষণীয়। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এ হত্যাকাণ্ডের অন্তরালের প্রকৃত ঘটনা উদঘাটন ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।'
এ সময় ছাত্রদল নেতারা সুকর্ণা আক্তার ইপ্সিতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী