ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নতুন করে করোনা আক্রান্ত ৩৬, মৃ’ত্যু ৫ জনের
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে যা, গেল তিন বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। সবশেষ ২০২২ সালের ১৮ অক্টোবর করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ৩ জন চট্টগ্রাম বিভাগের। বাকি দুইজনের মধ্যে একজন ঢাকা, অপরজন রাজশাহী বিভাগের।
এদিকে, ৬২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ বছর করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৫ জনের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে চারজনের বয়স ৪০ বছরের বেশি। এ বছর করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মহামারির শুরু থেকে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় এই হার ছিল ৫ দশমিক ৮০ শতাংশ। এর আগের দিন, শনিবার (২১ জুন), ২১১টি নমুনা পরীক্ষায় চারজনের দেহে করোনা শনাক্ত হয়েছিল এবং মারা গিয়েছিল দুইজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)