ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
কেন জিততে পারেননি, কারণ জানালেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। যদিও ম্যাচের শেষ দিনে দলের ধীরগতির ব্যাটিং কৌশল নিয়ে সমালোচনা হচ্ছে। তবে শেষদিকে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৭ ওভার হাতে রেখে শ্রীলঙ্কাকে ২৯৬ রানের লক্ষ্য দেয়।
গলের এই টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৯৫ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস শেষ করে ৪৮৫ রানে। মাত্র ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। শেষ ইনিংসে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে ৭২ রান করলে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেন, "আপনি নিজেও বললেন আসলে উইকেটটা ওইরকম... মানে যেরকম আমরা পঞ্চম দিনে প্রত্যাশা করছিলাম এরকম হয়নি। এমনকি চতুর্থ দিনেও যখন আমরা ব্যাটিং করছিলাম খুব আরামেই ব্যাটিং করা যাচ্ছিল। আমরা এমন একটা অবস্থায় যেতে চাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম এবং জেতার সম্ভাবনাটাই বেশি হয়।"
বৃষ্টি পরিকল্পনা ভেস্তে দিয়েছে বলে দাবি করেন শান্ত। তিনি বলেন, "কিন্তু মাঝে বৃষ্টি আসলে পরিকল্পনা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের। কিন্তু আমার মনে হয় সবমিলিয়ে পুরো ম্যাচটা আমাদের জেতার জন্য চিন্তা ছিল। আপনি যদি বলেন সকাল থেকেই আরও একটু আক্রমণাত্বক খেলা যেতো কিনা—আমরা ওই অবস্থাতে তখনো পর্যন্ত ছিলাম না। আসলে উইকেটটা কী রকম আচরণ করে। সুতরাং ওই একটা ঘণ্টা আমরা একটু সময় নিয়েছি।"
টাইগারদের অধিনায়ক আরও বলেন, "আসলে সময় বলবো না। তখনো আমরা তিন করে রান নিচ্ছিলাম। প্রথম ১৭-১৮ ওভারে আমরা ৬০ এর মতো রান নিয়েছি। আমার মনে হয় যে আমরা যদি ওই পুরা লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে হয়তো পরিস্থিতিটা ভিন্ন হতো। পঞ্চম দিনের উইকেট যেমন ছিল অন্তত ৬০-৭০ ওভার হলে আমার মনে হয় একটা ভালো সুযোগ তৈরি হতো। আমি একদমই চিন্তিত না কারণ আমরা যতক্ষণ বোলিং করেছি, চারটা উইকেট নিতে পেরেছি। আমি খুশি কারণ বোলাররা শেষে যতটুকু সুযোগ পেয়েছে ভালো বোলিং করেছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প