ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্র থেকে বি-২ বিমানের উড্ডয়ন, জল্পনা তুঙ্গে
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে দুটি বি-২ স্পিরিট বোমারু বিমান সম্প্রতি উড্ডয়ন করেছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, বিমান দুটি মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত গুয়াম দ্বীপের উদ্দেশে রওনা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক বোমারু বিমানগুলো দূর থেকে ভূমি ও ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতার কারণে এগুলোকে ‘স্টেলথ বম্বার’ নামে পরিচিত।
সম্প্রতি এই বিমানগুলো সংবাদমাধ্যমের বিশেষ নজরে এসেছে। কারণ ইরানে হামলা চালানোর পর ইসরায়েল জটিল পরিস্থিতিতে পড়েছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতে জড়ানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে ইসরায়েলের বিদ্যমান অস্ত্রভাণ্ডার দিয়ে ইরানের ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালানো সম্ভব নয়। এই ধরনের শক্তিশালী লক্ষ্যবস্তু ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সহায়তা অপরিহার্য হয়ে উঠেছে।
ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সমর্থন দিয়ে তাদের সঙ্গে যুদ্ধে জড়াতে পারেন এবং মার্কিন বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পদক্ষেপ নিতে পারেন। এ কারণে মার্কিন বোমারু বিমানের চলাচল ও অবস্থান নিয়ে সংবাদমাধ্যমগুলোর তীক্ষ্ণ নজরদারি চলছে।
দুই দিন আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন কি না-সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি দুই সপ্তাহ সময় নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ