ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আম নিয়ে গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বাজারে এখন নানা জাতের রসাল ও সুস্বাদু আমের সমাহার। ভিন্ন স্বাদের এই আমগুলো শুধু স্বাদেই অনন্য নয়, পুষ্টিগুণেও ভরপুর। আমে রয়েছে প্রচুর ফাইবার, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদযন্ত্রের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় উঠে এসেছে, নিয়মিত আম খাওয়ার অভ্যাস হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
বিখ্যাত একটি মেডিকেল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল এই গবেষণা পরিচালনা করেছে। গবেষণার মূল লক্ষ্য ছিল মেনোপজ-পরবর্তী নারীদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের ওপর প্রতিদিন আম খাওয়ার প্রভাব মূল্যায়ন করা।
এই গবেষণায় ৫০ থেকে ৭০ বছর বয়সী একদল নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যাদের সবাইকে স্থূলকায় হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাদের মধ্যে উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলের মতো বিদ্যমান স্বাস্থ্যজটিলতা ছিল। অংশগ্রহণকারীদের দুই সপ্তাহ ধরে পর্যবেক্ষণে রাখা হয় এবং এই সময়ে তাদেরকে প্রতিদিন ৩৫০ গ্রাম আম খেতে বলা হয়েছিল।
আমে দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় ধরনের ফাইবার থাকে। দ্রবণীয় ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া অ্যাথেরোস্ক্লেরোসিস এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমায়। অপরদিকে অদ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়াকে সুস্থ রাখে।
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন দুইটি আম খাওয়া হৃদযন্ত্রের জন্য উপকারী হতে পারে। তবে আমে চিনির পরিমাণ বেশি থাকে। তাই ডায়াবেটিস রোগী ও ওজন নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের পরিমিত মাত্রায় আম খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে