ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
তেহরানে ফের ক্ষে’পণাস্ত্র হামলা
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার (১৮ জুন) ভোরে উত্তর তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর তেহরানে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে, পাশাপাশি শহরের পূর্ব অংশেও একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা। ফলে নিরাপত্তাজনিত কারণে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তেহরানের বিখ্যাত ভ্যালিয়াসর স্ট্রিট আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। আইডিএফ তাদের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে জানায়, বিমান বাহিনী তেহরান অঞ্চলে ইরানি সরকারের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে।
এদিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তেহরানের উত্তর ও পূর্ব শহরতলিতে বেশ কয়েকটি প্রজেক্টাইল আঘাত হেনেছে।
একইসঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আল-জাজিরার যাচাইকৃত একটি ভিডিওতে দেখা যায়, ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কারাজে পায়াম বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুন্ডলি উঠছে। এই বিস্ফোরণটি ইসরায়েলের হামলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কিছু সময় আগেই ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজ রাজধানীতে যেসব দোকানপাট-মার্কেট বন্ধ থাকবে
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মান্না ও গয়েশ্বর রায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি