ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মুশফিক-শান্তর জোড়া সেঞ্চুরিতে ভাসছে বাংলাদেশ
শ্রীলঙ্কার গলে বাংলাদেশ ক্রিকেট দলের সুখস্মৃতি যেমন রয়েছে, তেমনি আছে হতাশারও ইতিহাস। তবে এবারের সূচনা যেন নতুন প্রত্যয়ের বার্তা দিচ্ছে। গল টেস্টের প্রথম দিনটা দারুণভাবে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের হার না মানা শতকে ভর করে।
দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান। শান্ত অপরাজিত ১৩৬ এবং মুশফিক ১০৫ রানে। চতুর্থ উইকেটে দুজন গড়েছেন ২৪৭ রানের জুটি।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতে সাবধানি ব্যাটিং করে। তবে ইনিংসের দশম বলেই রান না করেই সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। উইকেট দেন আসিথা ফার্নান্দোকে। এরপর ৫০ বলে ১৪ রান করে থারিন্ডু রত্নানায়েকের শিকার হন সাদমান ইসলাম।
মুমিনুল হক কিছুটা স্বচ্ছন্দে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ২৯ রানে আবারও থারিন্ডু রত্নানায়েকের বলে ফিরতে হয় তাকে। স্কোরবোর্ডে তখন বাংলাদেশের সংগ্রহ ৪৫/৩।
সেখান থেকেই পাল্টে যায় চিত্র। শান্ত ও মুশফিক দায়িত্বশীল ব্যাটিংয়ে গড়ে তোলেন দৃঢ় জুটি। শান্ত ২১ ইনিংস পর, প্রায় দেড় বছর বাদে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক। তার আগের সেঞ্চুরিটি ছিল ২০২৩ সালের নভেম্বরে, সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে।
অন্যদিকে, ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, এটি তার টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩(সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, শান্ত ১৩৬*, মুশফিক ১০৫*)বোলিং: আসিথা ১৪-২-৫১-১, থারিন্ডু রত্নানায়েকে ৩২-৩-১২৪-২, জয়াসুরিয়া ২৯-০-৮৬-০
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল