ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গলে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শুরুর আগে ছিল এক আবেগঘন মুহূর্ত—শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা যেখানে উপস্থিত ছিলেন তার পরিবার ও সতীর্থরা।
টসের পর শান্ত বলেন, "আমি সবসময় আগে ব্যাট করতে পছন্দ করি। উইকেটটা শুষ্ক মনে হচ্ছে, চতুর্থ ইনিংসে স্পিনাররা সাহায্য পেতে পারে। এটা নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ—আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।"
শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাও জানিয়েছেন, তারা টস জিতলেও ব্যাটিং নিতেন। তার ভাষ্য, "উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। আমরা দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছি।"
বাংলাদেশ একাদশে একটি বড় পরিবর্তন এসেছে—জ্বরে আক্রান্ত হওয়ায় দলের বাইরে আছেন মেহেদী হাসান মিরাজ।
দুই দলের একাদশ:
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান প্রিয়নাথ রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।
বাংলাদেশ: সাদমান ইসলাম, এনামুল হক, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাঈম হাসান।
প্রথম সেশনের পারফরম্যান্সই ম্যাচের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। গলের উইকেট টার্নিং সঙ্গে উপকূলীয় গরম আবহাওয়া ও বাতাস—সব মিলিয়ে সামনে অপেক্ষা করছে উত্তেজনায় ভরপুর পাঁচ দিনের এক কঠিন লড়াই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে