ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে কোটার সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কোটাভুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। এ, বি, সি, ডি এবং ই ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৭ জুন (মঙ্গলবার) সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, দলিত ও হরিজন, প্রতিবন্ধী, ক্রীড়াবিদ এবং পোষ্য (WARD) কোটায় আবেদন করা শিক্ষার্থীদের সকল প্রমাণপত্রসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে।
সাক্ষাৎকারের সময় সঙ্গে যা যা আনতে হবে:
১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Invigilator কর্তৃক স্বাক্ষরিত)।
২. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র।
৩. জন্ম নিবন্ধন সনদ।
৪. প্রযোজ্য কোটার জন্য নিচের প্রমাণপত্র:
মুক্তিযোদ্ধা কোটা:
লাল মুক্তিবার্তা/সরকারি গেজেটের ফটোকপি।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রদত্ত মূল সনদপত্র।
উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা:
জেলা প্রশাসকের সনদপত্র।
গোষ্ঠী প্রধানের জাতিগত সনদ।
দলিত ও হরিজন কোটা:
জেলা প্রশাসক/উপজেলা চেয়ারম্যান/কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র।
প্রতিবন্ধী কোটা:
সমাজসেবা অধিদপ্তরের প্রত্যয়নপত্র বা উপযুক্ত প্রমাণপত্র।
পোষ্য (WARD) কোটা:
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যয়নপত্র।
৫. প্রিন্ট করা সাবজেক্ট চয়েস ফরম।
৬. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি।
৭. কোটাসংক্রান্ত সকল মূল সনদ ও একটি ফটোকপি সেট।
উল্লেখ্য, সাক্ষাৎকার শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস