ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
লস অ্যাঞ্জেলেসে মুখোশধারীদের গ্রেপ্তারের নির্দেশ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভে মুখোশ পরা ব্যক্তিদের গ্রেপ্তারে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মাস্কে মুখ ঢেকে রাখা লোকজনদের গ্রেপ্তার করুন, এখনই।”
এর আগেও ট্রাম্প এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “এখন থেকে বিক্ষোভের সময় মাস্ক পরা যাবে না। কেউ মুখ ঢেকে বিক্ষোভে অংশ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বিক্ষোভের সূত্রপাত হয় গত ৬ জুন, শুক্রবার। সেদিন লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট উপশহরে অভিবাসনবিরোধী অভিযানে নামে ক্যালিফোর্নিয়া পুলিশ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট)। অভিযান চলাকালে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় স্থানীয় অভিবাসনপ্রত্যাশীরা।
প্রসঙ্গত, প্যারামাউন্ট এলাকায় মেক্সিকোসহ লাতিন আমেরিকার দেশগুলো থেকে আসা বিপুলসংখ্যক অভিবাসীর বসবাস, যাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই।
সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার থেকে লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের ২ হাজার সদস্য। সরকারি ভবনগুলোতে সম্ভাব্য হামলা ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
তবে পরিস্থিতির উন্নতি হয়নি তেমন। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন। পুলিশ ও গার্ড সদস্যদের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ইতোমধ্যে ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের সহিংসতা কঠোরভাবে দমন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য