ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ইউরোপে নিষিদ্ধ ১৬৯টি এয়ারলাইন্স
আন্তর্জাতিক বিমান নিরাপত্তা মান বজায় রাখতে ব্যর্থতার কারণে সুরিনাম ও তানজানিয়ার সব এয়ারলাইন্সকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আকাশপথে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ইউরোপীয় কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে সুরিনাম ও তানজানিয়ার কোনো বিমান ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করতে পারবে না বা কোনো সদস্যদেশের বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।
ইইউ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণে ব্যর্থতা ও গুরুতর ত্রুটির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি (EASA)-এর সঙ্গে যৌথ কারিগরি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সুরিনাম ও তানজানিয়াকে যুক্ত করার ফলে বর্তমানে ইইউ’র এয়ার সেফটি লিস্টে নিষিদ্ধ এয়ারলাইন্সের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯টি। এর মধ্যে ১৭টি দেশের ১৪২টি এয়ারলাইন্স রয়েছে যেগুলোর রাষ্ট্রীয় তত্ত্বাবধানে গুরুতর নিরাপত্তা ঘাটতি চিহ্নিত হয়েছে।
এছাড়াও নিরাপত্তাজনিত কারণে আরও পাঁচটি এয়ারলাইন্সকেও নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো:
এয়ার জিম্বাবুয়ে (জিম্বাবুয়ে)
অ্যাভিওর এয়ারলাইন্স (ভেনেজুয়েলা)
ইরান অ্যাসেমন এয়ারলাইন্স (ইরান)
ফ্লাই বাগদাদ (ইরাক)
ইরাকি এয়ারওয়েজ (ইরাক)
তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে দুটি এয়ারলাইন্স—ইরান এয়ার ও উত্তর কোরিয়ার এয়ার কোরিও—সীমিত কিছু বিমান ব্যবহার করে ইউরোপীয় আকাশপথে চলাচলের অনুমতি পাচ্ছে।
ইতিমধ্যে সুরিনামের জাতীয় পতাকাবাহী সংস্থা Surinam Airways (PY) তাদের কায়েন (ফ্রেঞ্চ গিয়ানার রাজধানী) রুটের ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে Air Tanzania (TC) যারা আগে আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল এবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছে। ফলে তানজানিয়ার কোনো এয়ারলাইন্স ইউরোপে প্রবেশ করতে পারবে না।
ইইউ কমিশনার আপোস্তোলোস তজিৎসিকস্তাস বলেন, "বিমান যাত্রায় যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সুরিনাম ও তানজানিয়া যাতে আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেজন্য আমরা কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।"
বিশ্বব্যাপী বিমান নিরাপত্তা নিশ্চিতকরণে ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে একটি দৃঢ় বার্তা হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ