ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
এনবিআরের সতর্কতা: জিরো ট্যাক্স রিটার্ন দাখিল দণ্ডনীয় অপরাধ
প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে না দেখিয়ে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। আয়কর আইনের আওতায় রিটার্নে মিথ্যা বা ভ্রান্ত তথ্য দিলে করদাতাকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
রোববার (১০ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে এ সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানিয়েছে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী জিরো রিটার্ন নামে কোনো বিধান নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে জিরো রিটার্ন দাখিল নিয়ে কিছু ভুল বা মিথ্যা পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। এসব পোস্টে রিটার্নের সব ঘর শূন্য পূরণ করে দাখিল করা যায় বলে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে। এতে বিভ্রান্ত হয়ে কিছু করদাতা তাদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে অসত্য তথ্য প্রদর্শন করছেন।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, আয়কর আইন, ২০২৩ অনুসারে করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে আয়কর রিটার্নে দেখাতে হবে। কোনো করদাতা যদি আয়, ব্যয়, সম্পদ বা দায়ের তথ্য সঠিকভাবে না দেখিয়ে শূন্য অথবা মিথ্যা তথ্য প্রদান করেন, তবে তা সম্পূর্ণ বেআইনি এবং এটি ফৌজদারি অপরাধ।
আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুযায়ী মিথ্যা তথ্য প্রদানের ফলে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।
এনবিআরের একজন কর্মকর্তা বলেন, একজন করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে ঘোষণা করা একটি নাগরিক ও আইনি দায়িত্ব। করযোগ্য না হলেও সঠিক তথ্য প্রদর্শন না করে শূন্য বা জিরো রিটার্ন দাখিলের কোনো সুযোগ নেই।
সবশেষে এনবিআর জানায়, সকল করদাতা দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রকৃত তথ্য প্রদান করে দেশের উন্নয়নে অবদান রাখবেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জিরো রিটার্ন ধারণায় বিভ্রান্ত না হয়ে নিজেকে কারাদণ্ড ও জরিমানা থেকে রক্ষা করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ