ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঈদের দিনেও থেমে নেই হামলা, দুই দিনে নি-হ-ত ৯৮
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঈদুল আজহার আনন্দ ছাপিয়ে চলছে মৃত্যু আর ধ্বংসের ভয়াবহতা। ঈদের দ্বিতীয় দিনেও থেমে থাকেনি ইসরাইলি বাহিনীর হামলা। এতে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স ও আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।
সাবরা, রাফাহ ও দেইর আল-বালাহ—গাজার এই তিনটি এলাকায় ছিল হামলার মূল কেন্দ্রবিন্দু। সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়েছে গাজা সিটির সাবরা এলাকায়, যেখানে একই হামলায় প্রাণ হারান অন্তত ১৬ জন এবং আহত হন প্রায় ৫০ জন। গাজার সিভিল ডিফেন্স বিভাগ একে “সম্পূর্ণ গণহত্যা” বলে আখ্যা দিয়েছে।
দক্ষিণ গাজার আল-আখাওয়া এলাকায় মানবিক সহায়তা নিতে অপেক্ষারত অবস্থায় ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ৮ জন ফিলিস্তিনি। এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো একে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছে। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জানিয়েছে, চলমান যুদ্ধের মধ্যে শুধুমাত্র মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরাইলি গুলিতে মারা গেছেন ১১৮ জন।
এদিকে ঈদের প্রথম দিনেও চলেছে ইসরাইলি হামলা। ওইদিন নিহত হন ৪২ জন। ফলে ঈদের দুই দিনে মোট প্রাণহানি হয়েছে ৯৮ জনের।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৪,৭৭২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ১,২৫,৮৩৪ জন। গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছেন ৯৫ জন, আহত ৩০৪ জন।
অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজা থেকে উদ্ধার করেছে থাইল্যান্ডের এক নাগরিকের মরদেহ, যাকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস অপহরণ করেছিল। তবে এই উদ্ধার অভিযানের পরও ইসরাইল শান্তির পথে কোনো অগ্রগতি না দেখিয়ে আরও আক্রমণাত্মক কৌশল নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)