ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতের পক্ষে চীন-ইরান; চাপ বাড়ছে পাকিস্তানের ওপর
ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত বিচ্ছিন্নতাবাদী হামলার নিন্দা জানিয়েছে ব্রিকস সংসদীয় ফোরাম। একইসঙ্গে, সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ফোরামের সদস্য রাষ্ট্রগুলো। বিশেষভাবে দৃষ্টি কেড়েছে চীন ও ইরানের অবস্থান, যারা আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে, এ ঘটনায় ইসলামাবাদের ওপর কূটনৈতিক চাপ বাড়ছে।
সম্প্রতি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত হয় ব্রিকসের ১১তম সংসদীয় ফোরাম। এতে অংশ নেয় ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। লোকসভার স্পিকার ওম বিড়লার সভাপতিত্বে আয়োজিত উচ্চপর্যায়ের এই বৈঠকে পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবিরোধী পদক্ষেপে ভারতের প্রতি সংহতি প্রকাশ করে অংশগ্রহণকারী দেশগুলো।
এ সময় ওম বিড়লা বলেন, “সন্ত্রাস দমনে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, উন্নত প্রযুক্তির ব্যবহার ও আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।”
দুই দিনব্যাপী ওই সম্মেলনে বিশ্ব শান্তি, অর্থনৈতিক অগ্রগতি ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
২০২৬ সালে ১২তম ব্রিকস সংসদীয় ফোরাম অনুষ্ঠিত হবে ভারতে। পরবর্তী অধিবেশনের সভাপতি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে বিচ্ছিন্নতাবাদী হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয় বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে এক বিস্তৃত সামরিক অভিযানে পাক-অধিকৃত কাশ্মীরে অন্তত ৯টি ঘাঁটি ধ্বংস করে এবং শতাধিক জঙ্গিকে নির্মূল করে। এর ফলে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে ওঠে।
ভারতের অভিযোগ, হামলায় ব্যবহৃত ড্রোন ও অস্ত্র ছিল চীনে তৈরি। এটি সন্ত্রাসে চীনের পরোক্ষ সহায়তার প্রমাণ বলে দাবি করেছে দিল্লি। তবে ব্রিকস ফোরামে চীনের ভারতপন্থী অবস্থান এই ইস্যুতে চীন-পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন কূটনৈতিক আলোচনা সৃষ্টি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত