ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
উদ্বোধনের আগেই ভেঙে পড়া সেই যুদ্ধজাহাজ পুনরুদ্ধার
অপারেশন শুরুর আগেই বড় ধরনের দুর্ঘটনায় পড়ে একটি যুদ্ধজাহাজ। সব আয়োজন শেষ করে উদ্বোধনের প্রস্তুতির সময় হঠাৎ জাহাজটির নিচের অংশ ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই জাহাজটিকে উদ্ধার করে পুনরায় স্থিতিশীল করা হয়েছে।
আজ শুক্রবার (৬ জুন) আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, মে মাসে উদ্বোধনের প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে ক্ষতিগ্রস্ত একটি যুদ্ধজাহাজ পুনরুদ্ধার করে উত্তর-পূর্বাঞ্চলের চংজিন শহরের বন্দরে নোঙর করা হয়েছে। জুনের শুরুতে জাহাজটির ভারসাম্য পুনঃস্থাপন করা হয় এবং বৃহস্পতিবার সেটিকে বন্দরে আনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সময় পরিবহন ক্র্যাডল অকালেই বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জাহাজটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে যুদ্ধজাহাজটির উদ্বোধন অনুষ্ঠানে উৎক্ষেপণ ব্যর্থ হয়, ফলে সেটি আংশিক উল্টে যায়। এ ঘটনাকে কিম 'চরম অসতর্কতা থেকে সংঘটিত গুরুতর অপরাধ' হিসেবে অভিহিত করেছেন। কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে চারজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জাতীয় মর্যাদাকে ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।
কেসিএনএ আরও জানায়, আগামী সপ্তাহ থেকে রাজিন ডকইয়ার্ডে জাহাজটির হাল পরিদর্শন ও পরবর্তী ধাপের মেরামত কাজ শুরু হবে, যা ১০ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের শেষদিকে ক্ষমতাসীন দলের সম্মেলনের আগেই জাহাজটির পূর্ণ পুনরুদ্ধার শেষ হবে বলে আশা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সিনিয়র কর্মকর্তা জো চুন রিয়ং বলেছেন, "ডেস্ট্রয়ারটির নিখুঁত পুনরুদ্ধার কিম জং উনের নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই সম্পন্ন হবে।"
পিয়ংইয়ংয়ের দাবি, চোয়ে হিয়ন ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি আগামী বছরের শুরুতে কার্যক্রম শুরু করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন