ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজার বাঁচাতে অর্থ উপদেষ্টা ও বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবি
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি জানিয়েছে।
আজ বুধবার (৪ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা অভিযোগ করেন, অর্থ উপদেষ্টা ও বিএসইসির চেয়ারম্যান শেয়ারবাজার ধ্বংসের জন্য 'আজরাইল' হিসেবে আবির্ভূত হয়েছেন।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল হোসাইন বলেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার ধ্বংস করতে আজরাইল হিসেবে এসেছেন। শেয়ারবাজারের স্বার্থে এদের দ্রুত অপসারণ করতে হবে, যা হবে বিনিয়োগকারীদের জন্য ঈদ উপহার।
ইকবাল হোসাইন আরও অভিযোগ করেন, রাশেদ মাকসুদ বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনকে আওয়ামী স্বৈরাচারের দোসর হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, যাতে আমরা এই চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলতে না পারি। কিন্তু তিনি এবং অর্থ উপদেষ্টাই স্বৈরাচারের দোসর হিসেবে প্রমাণিত হয়েছেন।
শেয়ারবাজারের স্বার্থে দ্রুত অর্থ উপদেষ্টা ও বিএসইসি চেয়ারম্যানকে অপসারণ করতে হবে বলে দাবি জানান ইকবাল হোসাইন। তিনি বলেন, এটা না করা হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না এবং শেয়ারবাজার ধ্বংস হয়ে যাবে।
বিনিয়োগকারীদের এই নেতা যোগ করেন, আর যদি ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাদের অপসারণ না করতে পারে, তাহলে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এতে করেও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। কারণ, নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে এবং সালেহউদ্দিন ও মাকসুদকে দায়িত্ব থেকে সরে যেতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের শেয়ারবাজার এমন এক তলানিতে চলে গেছে, যা বিশ্ব দরবারে কলঙ্কে পরিণত হয়েছে। এই কলঙ্ক কাটাতে শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে হবে। "টাকার কোনো সংকট এই বাজারে নেই। আস্থা ফিরলে টাকা উড়ে আসবে," মন্তব্য করেন তিনি।
প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের জন্য 'অশ্বডিম্ব' রাখা হয়েছে মন্তব্য করে ইকবাল হোসাইন বলেন, এ কারণে বাজেট ঘোষণার পরে শেয়ারবাজারে পতন হয়েছে। অথচ বিএসইসি, ডিএসই ও সিএসই বাজেটকে 'শেয়ারবাজারবান্ধব' বলে দালালি করছে। তিনি অভিযোগ করেন, তারা হয়তো কোনো সুবিধার আশায় এই দালালি করছেন।
সংগঠনটি চূড়ান্ত বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স বাতিলের দাবি জানিয়েছে। এছাড়াও, শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ এবং ৫০ শতাংশের বেশি ক্যাপিটাল লস করা বিনিয়োগকারীদের আইসিবি'র (ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে আর্থিক সহযোগিতা করারও দাবি জানানো হয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে