ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের আস্থায় শেয়ারবাজারে প্রাণচাঞ্চল্যের আভাস
বাজেট ঘোষণার পরদিন পতনের পর আজ বুধবার (০৪ জুন) শেয়ারবাজারে প্রাণচাঞ্জল্যের আভাস মিলেছে। এদিন সূচক ও শেয়ার দামে বড় আকারে উত্থান প্রবণতা দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সব সূচক বেড়েছে। তবে টাকার অংকে লেনদেন কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (০৪ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৯.০৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮.৮৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৬.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬২.৩৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৭টির দর বেড়েছে, ৫৫টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২২৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২২৯ কোটি ৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪ কোটি ৫৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪টির, কমেছে ৫৪টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৯.৮৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২.৭৭ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?