ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বিনামূল্যে সারা দেশে ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীদের প্রশিক্ষণের উদ্যোগ
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় দেশের ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শনিবার (৩১ মে) টাঙ্গাইলের টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। পরে তিনি ফেসবুক পোস্টে এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।
পোস্টে আসিফ নজরুল জানান, এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ পাচ্ছেন। তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে এই ধরনের উদ্যোগ প্রথম। দক্ষ মানবসম্পদ ছাড়া আন্তর্জাতিক শ্রমবাজারে টিকে থাকা কঠিন। তাই এটি একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, যারা কোর্সে ভালো করবেন তাদেরকে পরবর্তী ধাপে উচ্চতর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ