ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
এক ঘণ্টায় বাংলাদেশ দখল করে নেয়ার হুমকি
ডুয়া ডেস্ক: ২০২৫ সালের শুরুতেই ভারতের গঙ্গাসাগর মেলায় হিন্দু ধর্মের নাগা সাধুরা বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। বুধবার (১ জানুয়ারি) এই মন্তব্য করেন তারা, যা বর্তমানে বিতর্কের কেন্দ্রে।
নাগা সাধুরা বলেন, “মাত্র এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেব।” বিএনপি নেতা রুহুল কবির রিজভীর “বাংলা-বিহার-উড়িষ্যা দখল” মন্তব্য ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তারা এই হুমকি দেন।
গঙ্গাসাগর মেলায় এক নাগা সাধু অভিযোগ করে বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। কিন্তু মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখানে যদি হিন্দুরা তলোয়ার হাতে দাঁড়িয়ে যায়, তাহলে সব মুসলমান পালিয়ে যাবে।”
এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষত বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্যকে উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা।
ভারত ও বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে ধারণা করা হচ্ছে নাগা সাধুদের বক্তব্য নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ বহুদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। তবে নাগা সাধুদের এ ধরনের মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এই ধরনের হুমকি কেবল সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবে এবং দুই দেশের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের অনলাইন টিকিট মিলছে আজ থেকে, জেনে নিন মূল্য