ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুকে ডিলিট করা পোস্ট ফিরিয়ে আনার উপায়
ডুয়া ডেস্ক : আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া প্রায় সব ঘটনাই ফেসবুকে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। অনেক সময় আমরা ফেসবুকে নিজেদের বিভিন্ন পোস্ট ডিলিট (মুছে) করে ফেলি। কিন্তু অনেক ক্ষেত্রে আবার সেই পোস্ট প্রয়োজন হতে পারে।
ফেসবুকে মুছে ফেলা পোস্ট ফিরিয়ে আনার উপায় জানা থাকলে সেই কাজটি সহজ হয়ে যায়।
ফেসবুকে সাধারণত মুভ টু আর্কাইভ ও মুভ টু রিসাইকেল-এই দু'টি অপশনের মাধ্যমে পোস্ট মুছে ফেলা যায়। মুভ টু রিসাইকেল বাটন প্রেস করলে মুছে ফেলা পোস্ট রিসাইকেল বিনে জমা হয় আর মুভ টু আর্কাইভ বাটনে প্রেস করলে মুছে ফেলা পোস্ট আর্কাইভে জমা হয়।
রিসাইকেল বিনে থাকা পোস্ট মুছে ফেলার ৩০ দিন পর আর ফিরিয়ে আনা যায় না। তবে আর্কাইভে থাকা পোস্ট ফেসবুকের আর্কাইভে জমা থাকে সব সময়ের জন্য। আর্কাইভ করা পোস্ট ফেসবুক ফিডে প্রদর্শিত হয় না। ব্যবহারকারী তার সুবিধামতো সময় অনুযায়ী আর্কাইভ থেকে আবার সেই পোস্ট প্রোফাইলে ফিরিয়ে আনতে পারেন।
আর্কাইভ করা পোস্ট ফিরিয়ে আনার জন্য স্মার্টফোনের ফেসবুক অ্যাপে প্রবেশ করে প্রোফাইলে যেতে হবে। এবার প্রোফাইল নামের নিচে এডিট প্রোফাইল এর পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। পরবর্তী ধাপে প্রদর্শিত অপশন থেকে আর্কাইভ নির্বাচন করতে হবে। এরপরের ধাপে আর্কাইভ করা পোস্ট দেখা যাবে। এবার যে পোস্ট ফিরিয়ে আনতে হবে তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিস্টোর টু প্রোফাইলে ট্যাপ করতে হবে।
অন্যদিকে, রিসাইকেল বিনে থাকা পোস্ট ফিরিয়ে আনতে একইভাবে ফেসবুক প্রোফাইল থেকে আর্কাইভ অপশনে যেতে হবে। এরপর আর্কাইভ পৃষ্ঠার ওপরে থাকা রিসাইকেল বিন অপশন দেখা যাবে। সেখানে ট্যাপ করে পরের পেজে গেলে রিসাইকেল বিনে থাকা পোস্ট দেখা যাবে। যে পোস্ট ফিরিয়ে আনতে হবে তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিস্টোর টু প্রোফাইলে ট্যাপ করতে হবে। এমনকি এখানে মুভ টু আর্কাইভে ট্যাপ করে সেই পোস্ট রিসাইকেল থেকে আর্কাইভ পেজেও আনা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)