ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জাপান ও বাংলাদেশের মধ্যে ৬ সমঝোতা স্মারক সই
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়।
সকালেই প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছালে ড. ইউনূসকে দেওয়া হয় গার্ড অব অনার। পরে দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয় জাপান।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয় এই সহায়তার মধ্যে রয়েছে—৪১৮ মিলিয়ন ডলার উন্নয়ন নীতি ঋণ, যা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবহার হবে। এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করতে ৬৪১ মিলিয়ন ডলারের ঋণ এবং বৃত্তি কার্যক্রমের জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে।
আজ ড. ইউনূস জাপানি ব্যবসায়ীদের সংগঠন জেটরোর (JETRO) সঙ্গে বৈঠক করবেন যেখানে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি শোকা ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। সফরের অংশ হিসেবে তিনি জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গেও একটি মতবিনিময় সভায় অংশ নেবেন যা আয়োজন করছে বাংলাদেশ দূতাবাস।
এর আগে গত ১৫ মে বাংলাদেশ ও জাপানের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ড. ইউনূসের জাপান সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম এবং জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রবিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি।
চারদিনের সফর শেষে প্রধান উপদেষ্টা আগামী ৩১ মে দেশে ফিরবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি