ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশ গড়ার ডাক দিলেন তারেক রহমান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে লন্ডনের পূর্ব লন্ডনের ‘দ্য এট্রিয়াম’-এ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল মানুষকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “জুলাই আন্দোলনের শহীদরা যে বাংলাদেশ চেয়েছিলেন সেই স্বপ্ন পূরণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আমরা যারা এখনও বেঁচে আছি আমাদের দায়িত্ব দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে একটি উন্নত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।”
দোয়া মাহফিলে আল্লাহর দরবারে দেশ ও জাতির মঙ্গল কামনা করে তারেক রহমান বলেন, “যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের স্বপ্ন অনুযায়ী যেন আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি আল্লাহ যেন সেই তাওফিক দেন।”
অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত